জুলাই জাতীয় সনদ ২০২৫-এর গুরুত্বপূর্ণ ধারা

Click here for PDF জুলাই জাতীয় সনদ ২০২৫-এর গুরুত্বপূর্ণ ধারা ও অংশসমূহ নিচে হুবহু তুলে ধরা হলো: ১. ভাষা ও নাগরিকত্ব পরিচয়: ভাষা: প্রজাতন্ত্রের রাষ্ট্র ভাষা হবে বাংলা। সংবিধানে বাংলাদেশের নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত অন্যান্য সকল ভাষাকে দেশের প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে । নাগরিকদের পরিচয়: সংবিধানের অনুচ্ছেদ ৬(২) সংশোধন করে লেখা হবে: "বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি" বলিয়া পরিচিত হইবেন । ২. সংবিধান সংশোধন ও গণভোট: সংবিধান সংশোধনের জন্য সংসদের নিম্নকক্ষের দুই-তৃতীয়াংশ এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন হবে । প্রস্তাবনাসহ সুনির্দিষ্ট কিছু অনুচ্ছেদ (যথা: ৮, ৪৮, ৫৬, ১৪২ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা) সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে । ৩. রাষ্ট্র পরিচালনার মূলনীতি: সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে 'সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি' উল্লেখ থাকবে । বাংলাদেশ একটি বহু-জাতি, বহু-ধর্ম, বহু-ভাষা ও বহু-সংস্কৃতির দেশ হিসেবে স্বীকৃতি পাবে যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও মর্যাদা নিশ্চিত করা হবে । ৪. জরুরি অবস্থা ঘোষণা: জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে 'অভ্যন্তরীণ গোলযোগ' শব্দের পরিবর্তে 'রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারি বা প্রাকৃতিক দুর্যোগ' শব্দগুলো ব্যবহৃত হবে । জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা হবে । জরুরি অবস্থাকালে নাগরিকের 'জীবনের অধিকার' এবং 'বিচার ও দণ্ড' সংক্রান্ত মৌলিক অধিকার খর্ব করা যাবে না । ৫. পটভূমি ও ঐতিহাসিক গুরুত্ব: ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এই সনদ প্রণয়ন করা হয়েছে । মুক্তিযুদ্ধের মূল চেতনা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার করা হয়েছে । এই সনদটি জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দল ও জোটের আলোচনার ভিত্তিতে মোট ৮৪টি সুপারিশের সমন্বয়ে তৈরি করা হয়েছে

Post a Comment

0 Comments